এনসিপিতে ‘অস্থিরতা’ প্রধান সমন্বয়কারীর পদত্যাগ, আরেকজনকে অব্যাহতি
এনসিপি রাজশাহীর প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম (বায়ে) এবং নেতা নাহিদুল ইসলাম সাজু।
কমিটি গঠনের পর পরই রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিরূপ প্রভাব পড়ছে বলে দলের সাধারণ নেতাকর্মীরা জানান।
১৮ জুন এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়। মাত্র আট দিনের মাথায় বৃহস্পতিবার রাতে ‘উদ্ভূত পরিস্থিতিতে’ প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান।
পরদিন শুক্রবার কেন্দ্রীয় কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলামকে অব্যাহতি দেয় এবং তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়।
রাজশাহীর কয়েকজন নেতা জানান, এমন পরিস্থিতি তৈরি হয়েছে একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে। বুধবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় জেলা কমিটির এক বৈঠকে সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু আরেক যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আলমকে প্রকাশ্যে লাথি মারেন। ফিরোজকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরই প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি পদত্যাগপত্রে লেখেন, “যথাযথ শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছি।
“দলের হয়ে কাজ করাটা আমার জন্য গর্বের, কিন্তু ব্যক্তিগত কারণে এখন আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।”
বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় কমিটি দ্রুত ব্যবস্থা নেয় এবং নাহিদুলকে তার পদ থেকে অব্যাহতি দেয়।
এরপর শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় নাহিদুল নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক দাবি করে বলেন, “জেলা কমিটিতে এমন কিছু ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি।”
এদিকে, সমন্বয় কমিটি গঠনের পর থেকেই রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেনের ওপর হাতবোমা হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাত্র ২৭ জন নেতা-কর্মী অংশ নেন, যেখানে শুধু জেলা ও মহানগর কমিটিতেই পদধারী নেতা ছিলেন অন্তত ৪৩ জন। মহানগরের অনেকে ওই কর্মসূচিতে অংশই নেননি।
‘অস্থিরতা’ সামাল দিতে শুক্রবার রাজশাহী পৌঁছান কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “আমি রাজশাহীতে এসেছি। সবার সঙ্গে কথা বলছি। রাতে আবার বসব। সমস্যা সমাধানের চেষ্টা করছি।
“প্রধান সমন্বয়কারীর পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি, সেটি বিবেচনায় রয়েছে।”
রাশেদুল ইসলাম পদত্যাগের বিষয়ে বলেন, “আমি পদত্যাগ করেছি, তবে এনসিপির সঙ্গেই আছি। রাজনীতি কখনো করিনি, হঠাৎ এসে মনে হচ্ছে বড় পদ আমার জন্য নয়। পদত্যাগের বিষয়ে বুধবার রাতের ঘটনার প্রভাব কিছুটা ছিল, তবে সেটিই একমাত্র কারণ নয়।”
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





