ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • সোমবার   ০৩ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩৩

  • || ১৮ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩৯৭৭

হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি হল এবং ছাত্রীদের জন্য ৬টি হল রয়েছে।
 
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসু রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন:

  • বিজয়-২৪: ৩ জন
  • মন্নুজান: ১ জন
  • রোকেয়া: ৬ জন
  • তাপসী রাবেয়া: ৩ জন
  • বেগম খালেদা জিয়া: ১০ জন
  • রহমতুন্নেসা: ৯ জন
  • জুলাই-৩৬: ৭ জন

    তবে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি, ফলে ওই ৩টি পদ শূন্য থাকবে। ড. সেতাউর রহমান জানান, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়া হল সংসদ চলবে; অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়।

    এবারের নির্বাচনে রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৭ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি হল সংসদে ৫৯৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

    ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের জন্য ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথ থাকবে। শিক্ষার্থীরা মোট ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদে প্রতিনিধি নির্বাচিত করবেন।

আমার রাজশাহী
আমার রাজশাহী
শিক্ষা বিভাগের পাঠকপ্রিয় খবর