ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ২৪ ১৪৩৩

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১৪৭

এমন আবহাওয়া ২০ বছর দেখেনি রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৪ জুন ২০২৫  

আষাঢ়ের প্রথম দিন থেকে টানা ছয় দিনই রাজশাহীতে বৃষ্টি হয়েছে। এ সময়ে বৃষ্টিপাত হয়েছে ১১৫ দশমিক ১ মিলিমিটার। আষাঢ়ের শুরুতে এমন বৃষ্টিপাত ইতিবাচক হিসেবে দেখছে আবহাওয়া অফিস। তারা বলছে, ‘এমন আবহাওয়ায় কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টিপাত ও এমন আবহাওয়া ২০ বছর পরে পেল রাজশাহীবাসী। চলতি মাসে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ১৫ জুন বৃষ্টিপাত শুরু হয়। রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছিল। সেদিন থেকে রাজশাহীতে একটানা বৃষ্টিপাত হয়েছে। তবে শুধু ১৮ জুন ভারী ছাড়া বাকি পাঁচ দিন মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের সহকারী তারিক আজিজ জানান, রাজশাহীতে জুনের প্রথম তিন দিন বৃষ্টিপাত হয়েছে। এরপর টানা ১২ দিন বৃষ্টিপাত হয়নি। ১৫ জুন বাংলা আষাঢ় মাস শুরু হয়েছে। সেদিন থেকে কখনো গুঁড়িগুঁড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে।​​​​

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর