ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ২৪ ১৪৩৩

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৯৭

জামায়াতের রুকন সমাবেশ, নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি জোর

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫ জুন ২০২৫  

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশ-২০২৫ শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুকন সদস্য অংশগ্রহণ করেন। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।” তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

এছাড়া দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর