ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • শুক্রবার   ১৭ জুলাই ২০২৬ ||

  • শ্রাবণ ২ ১৪৩৩

  • || ০১ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২২৫

দর্শনা চেকপোস্টে ভারতে যাওয়ার সময় রাজশাহীর যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৮ জুন ২০২৫  

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার পথে রাজশাহীর তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান দর্শনা থানার ওসি শহিদ মুহম্মদ তিতুমীর।
গ্রেফতার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর সাদিপুর এলাকার প্রয়াত আবু বাক্কারের ছেলে। তার বিরুদ্ধে তানোর থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে দু’টি মামলা রয়েছে।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি তিতুমীর বলেন, জুবায়ের ভারতে যাওয়ার জন্য দর্শনা সীমান্তে আসেন। জয়নগর ইমিগ্রেশন পুলিশ গোপন খবর পেয়ে তাকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জুবায়েরকে তানোর থানা-পুলিশের হাতে সোপর্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর