ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||

  • ফাল্গুন ৮ ১৪৩২

  • || ০৩ রমজান ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১৮৮

পবায় বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ নানা স্থান পরিদর্শন করেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

রাজশাহীর পবা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ নানা গুরুত্বপূর্ণস্থান পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বৃহস্পতিবার (৮ অগাস্ট ) উপজেলার কোথাও কোন ধরনের হামলা ও লুটতরাজের তথ্য পাওয়া যায়নি।

তবে হুজুরিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডাইংপাড়া কালাম চৌধুরীর মোড়ে অবস্থিত আলাউদ্দিনের চায়ের দোকানে আগুন দেয়ার চেষ্টা করছিল এক ব্যক্তি। স্থানীয় জনগণ আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে- সেখানে আর্মির টহল গাড়িসহ তিনিও উপস্থিত হন।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দর্শনপাড়া ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকার মনসুরের ছেলে মোংলা অপরাধের কথা স্বীকারসহ ক্ষমা প্রার্থনা করে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি হামলা ও আগুন ভাংচুর থেকে দুরে থাকতে সতর্ক করে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘কাউকে ভাড়া করা হচ্ছে আগুন দেওয়ার জন্য, কাউকে ভাড়া করা হচ্ছে ডাকাতি করানোর জন্য তাই সবাইকে অনুরোধ করব দল বেঁধে আপাতত নিজ নিজ এলাকায় রাত জেগে পাহাড়ায় থাকুন। কয়েক দিনের মাঝেই সব ঠিক হবে আমার বিশ্বাস।’

এসময় সাথে ছিলেন পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সহসভাপতি জাহিদ হাসা পলাশ।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর