ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||

  • বৈশাখ ১৩ ১৪৩৩

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১৯৬০

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুট

পুঠিয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৯ জুন ২০২৫  

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। তিনি হলেন পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।

সোমবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের মোঃ হান্নানের (৫০) সাথে জমিজমার জের ধরে একই গ্রামের বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক মেম্বার তার ১০-১২ জন সহযোগী নিয়ে হান্নান ও তার ভাই মান্নানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হান্নানেরা পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। হান্নান ও মান্নান আওয়ামীলীগ সমর্থক বলে জানা গেছে।

ঘটনার টপর এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর