ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ২৪ জুন ২০২৬ ||

  • আষাঢ় ১০ ১৪৩৩

  • || ০৮ মুহররম ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১৬৯

প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে জাপান

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

বাংলাদেশে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর। গতকাল সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, চলমান সব প্রকল্পে জাপান অর্থায়ন অব্যাহত রাখবে। স্থবির প্রকল্পেও অর্থ

ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার চায় জাপান। সেটি করা হবে বলেও জানান তিনি। সভায় বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের নতুন সরকারকে জাপান স্বাগত জানিয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক, এনবিআরসহ বেশকিছু খাতে সংস্কারের ওপর রাষ্ট্রদূত গুরুত্ব আরোপ করেছেন। আমি তাকে বলেছি, এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো কিছু বিষয়ে শিগগির উদ্যোগ নেওয়া হবে।

জাপানের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। তারা এত দিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে। এবার তাদের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। জাপান এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অনেক ছাত্র জাপানে পড়াশোনা করতে যান। এ ক্ষেত্রে যেন বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়, সে বিষয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন উপদেষ্টা।

আমার রাজশাহী
আমার রাজশাহী
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর