ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • রোববার   ০২ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ১৮ ১৪৩৩

  • || ১৭ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৩২

ভারতে পাচারকালে বাঘায় ৬ ককসিট ইলিশ মাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪  

ভারতে পাচারকালে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সীমান্ত থেকে ৬ ককসিট ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মুশিদপুর পদ্মা নদীর ঘাট থেকে পাচারকালে স্থানীয় আটক করে। পরে বাঘা থানার পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে মাছগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) রাসেদ মিঞা বলেন, স্থানীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ ককসিট ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এ মাছগুলো মুশিদপুর পদ্মা নদীর পার হয়ে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা। এ সময় স্থানীয়রা জানতে চাইলে কৌশলে মাছ রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

আড়ানী পৌর বাজারের ইলিশ মাছের আড়তদার বাবলু হোসেন বলেন, এক ককসিটে মাছ থাকে ২০ কেজি। তাহলে ৬ ককসিটে মাছ ছিল ৩ মণ। সোমবার (১৯ আগষ্ট) বাজারের এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ এক হাজার ৬৫০ টাকা।

এ বিষয়ে ওসি আবু সিদ্দিক বলেন, মাছগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা মাছগুলো পদ্মা নদীর ঘাটে নিয়ে গিয়েছিল, তা যাছাই-বাছাই করে মূল ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইলিশ মাছ জব্দের বিষয়ে শুনেছি।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর