মিথ্যা ও বিকৃত তথ্যের বিরুদ্ধে সুইটের প্রতিবাদ
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের একজন সক্রিয় কর্মী তানভীর আহমেদ সুইট গতকাল শনিবার (২৭ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি তাঁর বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিকৃত তথ্যের প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তানভীর আহমেদ সুইট তাঁর লিখিত বক্তব্যে বলেন, তিনি বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিএনপি ঘোষিত প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানসহ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, “ছাত্র-জনতার যৌথ গণঅভ্যুত্থানে আমি সম্মুখ সারিতে ছিলাম এবং সরকার পতনের পরও অন্যায়-জুলুমের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। যার কারণে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে চারটি মিথ্যা রাজনৈতিক মামলার শিকার হয়েছি এবং একটানা ৭৮ দিন কারাভোগ করেছি।”
তানভীর সুইট অভিযোগ করেন, কিছু কথিত সাংবাদিক তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘চাঁদাবাজি’র মতো গুরুতর অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি—যদি সত্যি আমি চাঁদাবাজি করে থাকি, তাহলে অভিযোগকারীরা সামনে এসে তথ্য প্রমাণ দিন। অনুমান নির্ভর সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্য ধামাচাপা দেওয়া যায় না।”
তিনি আরো জানান, তিনি ও তাঁর পরিবার আর্থিকভাবে স্বনির্ভর ও দীর্ঘদিন ধরে পুস্তক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর ভাষায়, “হারাম টাকার প্রতি আমার লোভ নেই, বরং ঘৃণা আছে।”
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন পোর্টালে তাঁর হাতে অস্ত্রধারী একটি ছবি প্রকাশিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে আরমান কাউন্সিলরের চেম্বারে ছাত্রদের উদ্ধার করতে গেলে সেখানে অস্ত্রধারীদের হামলার শিকার হন। পরবর্তীতে সেই চেম্বার থেকে উদ্ধারকৃত অবৈধ দেশীয় অস্ত্রের ছবি বিভ্রান্তিকরভাবে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত না থাকায় অস্ত্রগুলো পরবর্তীতে জমা দেওয়ার জন্য কেউ হস্তান্তর করে নিয়ে যায়। “এই ঘটনাকে বিকৃত করে আমাকে অস্ত্রধারী হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত,” বলেন তিনি।
তানভীর সুইট বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার রুখতে তিনি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং ভবিষ্যতে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনুগ্রহ করে যাচাই-বাছাই না করে বিকৃত তথ্য প্রচার করবেন না।”
তিনি বলেন, “গুটি কয়েক হলুদ সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মিডিয়া ট্রায়ালের শিকার করছে। এদের বিরুদ্ধে সাংবাদিক সমাজের উচিত সোচ্চার হওয়া।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
মহানগর যুবদলের নেতৃবৃন্দ—জেকি, শিমুল, তপন, এবং অন্যান্য যুব ও ছাত্র নেতাকর্মীরা। তাঁরা সবাই তানভীর সুইটের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





