যত দিন আছি দেশকে সংস্কার করে যাব: উপদেষ্টা ফারুক-ই-আজম
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবও না। যতদিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাব। যাতে সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য না থাকে।
তিনি বলেন, আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। সব সংস্কার সম্পন্ন হলেই আমরা চলে যাব। সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখব এবং দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা দেশটাকে নতুন করে বানাতে চাই, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যেতে চাই না।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের সেবা করার সুযোগ বারবার আসে না। মানুষের সেবা করার উপর আর কিছু নেই। প্রজাতন্ত্রের কর্মচারী এবং সাধারণ মানুষ আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। যা অন্যায়, অবিচার ছিল বুকের রক্ত দিয়ে অতিক্রম করে এখানে এসেছি।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে আসছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের রিসোর্সের অভাব নেই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারা কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। এমন দেশ পৃথিবীতে আর একটাও নেই। এই দেশকে আমরা নানা কারণে দরিদ্র করে রেখেছি। সব থেকে বড় বিষয় হলো আমাদের মানসিক দরিদ্রতা। আমরা এটা কাটাতে চাই।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নোয়াখালীতে পানি নিষ্কাশনের সমস্যা থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়েছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে অবৈধভাবে খাল দখল। কিছু মানুষ অবৈধভাবে খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ ও দোকান নির্মাণ করছে। কতিপয় অবৈধ দখলদারদের কারণে জেলার লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় জেলায় গো-খাদ্যের অপ্রতুলতা দেখা দিয়েছে। এছাড়াও শিশু খাদ্য, শুকনা খাবার, প্রসূতি মায়ের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।
মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, বর্তমানে পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এসময় ভ্রাম্যমাণ ক্লিনিক গঠন করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করা জরুরি হয়ে পড়ছে। বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শুকনা খাবার, বেবি ফুড ও মেডিসিন এর সরবরাহ বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ীরা যাতে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
