ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • শনিবার   ২২ আগস্ট ২০২৬ ||

  • ভাদ্র ৬ ১৪৩৩

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২২১

রাজশাহীতে তথ্য অধিকার বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) আয়োজনে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে ‘তথ্য অধিকার’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সরকারি দপ্তরের নবম ও তদুর্ব্ধ গ্রেডের ৫১ জন কর্মকর্তা এ সেমিনারে অংশগ্রহণ করে।

আরপিএটিসি’র উপপরিচালক আ.ত.ম আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, মূখ্য আলোচক হিসেবে মূল প্রবন্ধের উপর আলোচনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: মাহমুদুর রহমান। অপর আলোচক ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন।

সেমিনারে আন্তর্জাতিক সনদসমূহে তথ্য অধিকার, সুশাসনের জন্য তথ্য অধিকারের গুরুত্ব, তথ্য সংরক্ষণ, তথ্যের ইনডেক্স ও ক্যাটালগ প্রস্তুতকরণ,তথ্য প্রচার এবং আবেদনের প্রেক্ষিতে তথ্য প্রদান বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ ৫টি গ্রুপে বিভক্ত হয়ে দলগত কাজ শেষে দলীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ সেমিনারে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর