রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ
রাজশাহী নগরীতে আড্ডা দিতে এসে যুবদলের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় যুবদল কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক বড়কুঠি এলাকার আইন কলেজ মাঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আইন কলেজ মাঠে কয়েকজন যুবদল কর্মী আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তারা সুমন আলীকে দেখতে পান এবং তাকে চিনে ফেলেন। এরপরই কয়েকজন এগিয়ে গিয়ে সুমনকে ঘিরে ফেলেন এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এসময় উপস্থিত যুবদল কর্মীরা দাবি করেন, সুমন বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একপর্যায়ে তার পরনের শার্ট ছিঁড়ে যায় এবং তিনি আঘাত পান। পরবর্তীতে যুবদল কর্মীরা পুলিশে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। পুলিশ পৌঁছালে সুমনকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
সুমনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি এক সময় বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ বিষয়ে রাজশাহী নগরীর সংশ্লিষ্ট থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





