ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||

  • চৈত্র ২৩ ১৪৩২

  • || ১৯ শাওয়াল ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৭২

রাজশাহী মেডিক্যালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৯ জুন ২০২৫  

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী খাতুন (২৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রবিবার (২৯ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি গত সোমবার (২৩ জুন) জ্বর ও শরীর ব্যথাসহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আরও খারাপ হলে বুধবার (২৫ জুন) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয় জন পুরুষ, তিন জন নারী ও একজন শিশু। রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচ জন রাজশাহীর, চার জন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর