ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ২২ জুলাই ২০২৬ ||

  • শ্রাবণ ৭ ১৪৩৩

  • || ০৬ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১১৯

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৪ জুন ২০২৫  

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী হাসিনুর ইসলাম ওরফে সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

গ্রেপ্তার হাসিনুর ইসলাম সজল (৩০) নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার বাসিন্দা।

তিনি সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ বলছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগেই তিনি সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত হন। প্রথমে ব্যক্তিগত ব্যবসা দেখভাল করলেও পরে নিয়োগ-বদলি বাণিজ্য ও বিভিন্ন তদবিরের মাধ্যমে বিস্তৃত প্রভাব গড়ে তোলেন। এর মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন বলে স্থানীয়দের অভিযোগ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল হাসান ইবনে রহমান বলেন, সজলের বিরুদ্ধে ৫ অগাস্ট আন্দোলকারীদের উপর হামলার মামলা রয়েছে। বোয়ালিয়া থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর