সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করব: রাজশাহীতে সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এ সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে, একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। সেটার জন্য যত ধরণের সহযোগিতা এ সরকার চাইবে সেটা আমরা দিব। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানীবাসে ব্রিফিংয়ে এ সব কথা বলেন তিনি।
সেনা প্রধান বলেন, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরী। অনেকগুলো উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আশা করি সেগুলোও উদ্ধার হয়ে যাবে।
ওয়াকার-উজ-জামান বলেন, পরিস্থিতি শান্ত হয়েছে এসেছে। আমি বলবো যে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। এটার জন্য আমরা সবাই কাজ করেছি। আপনারাও আমাদের সাহায্য করেছেন এ জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, পুলিশ কিছু টামার মধ্যে আছে। এই টমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। এটা একটা ভাল জিনিস। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পন্নভাবে যখন কাজ শুরু করে দিবে; যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে; তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব। সে পর্যন্ত আমরা থাকবো।
বিমানবন্দর বা সীমান্ত বন্দর থেকে যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের গ্রেপ্তার দেখানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জীবন বিপন্ন হয় ধর্ম, বর্ণ, নির্বিশেষে এমন কাউকে কাউকে আমরা আশ্রায় দিয়েছি। এবং তাদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। অবশ্যই আমরা চাইবো না জুডিশিয়াল বহিভূত কোন এ্যাকশন তাদের উপর হক। বিচার বহিভূত কোন হামলা তাদের উপর হক। যাদের উপর বিচার বহিভূত হামলার হুমকি রয়েছে তাদের আমরা আশ্রায় দিয়েছি। যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক। সেটা আমরা করবো।
আরোক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর প্রধান বলেন, ওয়ান ইলেভেনের মতো কিংবা অপারেশন ক্লিন হার্টের মতো সেনাবাহিনী কঠোর হবেনা। আমরা এই সরকারকে সর্বোতভাবে সাহায্য করবো, সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাইবেন, সেটা আমরা করবো।
বর্তমান পরিস্থিতিতে বৈদেশীক কোন চাপ আছে কিনা আরেক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, না কোন চাপ নেই। তবে মাইনোরিটি ইস্যু নিয়ে কিছু কথা বার্তা হয়েছে। ২০টি জেলায় ৩০টির মতো মাইনোরিটি রিলেটেড অরাজগতা হয়েছে। এটা অবশ্যই কাম্য না। একটা হওয়াও কাম্য না। আমরা এ বিষয়টি দেখছি এবং যারা অপরাধি অবশ্যই তাদের শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ।
গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এটা অবশ্যই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি এখন একদম স্বাভাবিক। তাদের নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তবে যারা এই অপরাধ করেছেন, তদন্ত হবে, যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে, বিচার হবে।
এর আগে সেনা প্রধান রাজশাহীর অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। এছাড়াও র্যাব-৫ ও বিজিবির কর্মকর্তারাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
