৪৩ জন নেতা, বিক্ষোভে ৩০ জনও হাজির হয়নি — এনসিপি রাজশাহী জেলা-মহান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে নেতার সংখ্যা ৪৩ জন। তবে মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার আগে দুই কমিটির ব্যানারে রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল ৩০ জনেরও কম।
নেতাকর্মীর সংকটের প্রশ্নে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, ‘শর্ট নোটিশে’ কর্মসূচি ঘোষণা করায় নেতাকর্মীর সংকট ছিল।
সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যদের ওপর ককটেল হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। রাজশাহী জেলা ও মহানগর কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে গত ১৮ জুন তিন মাসের জন্য এনসিপির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী জেলা সমন্বয় কমিটিতে রাখা হয় ২৫ জনকে। আর মহানগরে সদস্য সংখ্যা ১৮। দুই কমিটিতে মোট নেতার সংখ্যা ৪৩ হলেও মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে গুণে ৩০ জনেরও কম নেতাকর্মী দেখা গেছে।
সমাবেশে ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। তবে ছিলেন না মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন বলে জানা গেছে।
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের সংকট নিয়ে জানতে চাইলে জেলা কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এমন ভঙ্গুর অবস্থা নিয়ে আমিও জানতে চাইলাম। আমাকে বলল যে, নিজেদের মধ্যে আলোচনা নিয়ে হয়তো কোনো পক্ষ-বিপক্ষ হয়েছে। এটা নিয়ে আমার সঙ্গে বসবে। আমি চাই যে, সবার মধ্যে সবার সুসম্পর্ক বজায় থাকুক।
নিজেদের মধ্যে মতপার্থক্যের কথা জানা নেই দাবি করে এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, আমি বাইরে আছি বিধায় যেতে পারিনি। এখন আমি যেতে পারিনি বলে কেউ যায়নি কিনা- আমি ছবিতে সবাইকেই দেখছি।
নেতাকর্মী কম থাকার ব্যাপারে তিনি বলেন, হঠাৎ কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকার বাইরে কর্মসূচি নিতে হবে, এটা আমরা সকালে জানতে পেরেছি। একটা নতুন সংগঠন। অর্গানাইজে একটু ল্যাকিংসের কারণে এটা হয়েছে। একটু সমন্বয়হীনতার হয়েছে। আগামী দিনে হয়তো হবে না।
কর্মসূচিতে ৩০ জনের কম নেতাকর্মী অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম। তিনি বলেন, খুবই শর্ট নোটিশে প্রোগ্রামটা হয়েছে। আমরা অল্প সময়ের মধ্যে প্রোগ্রামটা করেছি। এজন্য জনবল একটু কম ছিল। আমাদের আরও কিছু লোকজন আসার কথা ছিল, আসে নাই। বাগমারায় একটা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই জায়গায় কিন্তু আমাদের বড় একটা টিম আগেই চলে গিয়েছিল। এর মধ্যেই আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা যে কয়জন আছি প্রোগ্রামটা করব।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





