ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ৩১ ১৪৩৩

  • || ০৩ রবিউস সানি ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৩১

আন্দোলনে হতাহতদের জন্য ফাউন্ডেশন গঠন করা হচ্ছে

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসাসহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া ও তাদের আর্থিক সহায়তা দেয়া শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। বিজ্ঞপ্তি

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারো যদি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় মওকুফের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।

এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে এই আর্থিক সহায়তা দেয়া হয় এবং ইতোমধ্যে এ ট্রাস্ট পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এ ফাউন্ডেশন পরবর্তী সময়ে আরো পাঁচ কোটি টাকা আর্থিক সহায়তা দিবে। বিজ্ঞপ্তি

আমার রাজশাহী
আমার রাজশাহী
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর