কালোটাকা সাদা করার পথ বন্ধ হচ্ছে
কালোটাকার মালিকরা ১৫ শতাংশ কর দিয়ে লুকানো বা নগদ অর্থ আর আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারবেন না। অবশ্য জমি-ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে আগের মতোই সুযোগ থাকছে। মূলত দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরারা যাতে আইনের ফাঁক-ফোকর দিয়ে যেতে না পারেন, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরারা আয়কর আইনের এ ধারার সুযোগ নিয়ে কালোটাকা ও লুকানো অর্থ বৈধ করে শাস্তি এড়াতে পারে-এই আশঙ্কা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কালোটাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এর আলোকে নগদ অর্থ প্রদর্শনের সুযোগ বাতিলের বিষয়ে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হবে। অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করা হবে।
আয়কর আইনে দুই পদ্ধতিতে কালোটাকা প্রদর্শনের সুযোগ রয়েছে। প্রথমত, জমি-ফ্ল্যাটের ক্ষেত্রে মৌজাভিত্তিক নির্দিষ্ট হারে আয়কর পরিশোধ সাপেক্ষে অপ্রদর্শিত আয়ে কেনা জমি-ফ্ল্যাট বৈধ করা যায়।
দ্বিতীয়ত, ১৫ শতাংশ হারে আয়কর দিয়ে সিকিউরিটিজ, নগদ অর্থ, ব্যাংকে রক্ষিত আমানত প্রদর্শনের সুযোগ রয়েছে। আগে হাই-টেক পার্ক বা অর্থনৈতিক অঞ্চলে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখা হলেও চলতি অর্থবছরের বাজেটে সেই সুযোগ বাতিল করা হয়।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। একই সঙ্গে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট-ফ্ল্যাট প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তখন ১১ হাজার ৮৫৯ জন করদাতা কালোটাকা সাদা করেন।
কালোটাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার পর থেকে নানাভাবেই কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। মূলত কালোটাকাকে অর্থনীতির মূলধারায় আনতে এ সুযোগ দেওয়া হয়। ৭১-৭৫ সাল পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা সাদা করা হয়েছে। সেখান থেকে তৎকালীন সরকার মাত্র ১৯ লাখ টাকা আয়কর পায়। পরে এ সুবিধা বহাল থাকায় প্রতিবছরই কালোটাকা সাদা করার অঙ্ক বাড়তে থাকে।
১৯৭৬-৮০ সাল পর্যন্ত ৫০ কোটি ৭৬ লাখ টাকা সাদা করা হয়, সরকার আয়কর পায় ৮১ লাখ টাকা। ১৯৮১-৯০ পর্যন্ত ৪৫ কোটি টাকা সাদা হয়, সরকার আয়কর পায় ৪ কোটি ৫৯ লাখ টাকা। ’৯১-৯৬ পর্যন্ত ১৫০ কোটি টাকা সাদা হয়, আয়কর আদায় হয় ১৫ কোটি টাকা। এরপর ধারাবাহিকভাবে কালোটাকার অঙ্ক বাড়তে থাকে।
১৯৯৭-২০০০ সাল পর্যন্ত একলাফে ৯৫০ কোটি টাকা সাদা হয়, আয়কর আদায় হয় ১৪১ কোটি টাকা। পরের ৭ বছর অর্থাৎ ২০০১-০৭ পর্যন্ত ৮২৭ কোটি, ২০০৭-০৯ পর্যন্ত ১ হাজার ৬৮২ কোটি, ২০০৯-১৩ পর্যন্ত ১ হাজার ৮০৫ কোটি এবং ২০১৩-২০ পর্যন্ত ১১ হাজার ১০৭ কোটি টাকা মূলধারার অর্থনীতিতে প্রবেশ করে।
এ থেকে সরকার রাজস্ব পায় যথাক্রমে ১০২ কোটি, ৯১১ কোটি, ২৩০ কোটি এবং ১ হাজার ৭৩ কোটি টাকা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের মোট ৫০টি দেশে কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
