দুই দেশের সম্পর্ককে সহযোগিতায় রূপ দেওয়ার তাগিদ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শুক্রবার ড. ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শেহবাজ শরিফ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দপূর্ণ সম্পর্ক তাদের জনগণের স্বার্থে সহযোগিতায় রূপ নেবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে টেলিফোন করায় এবং অভিনন্দন জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাংলাদেশে বন্যায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে শোক বার্তা পাঠানোর জন্যও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ড. ইউনূস।
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার ইচ্ছে প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেহবাজ শরিফ দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার অপার সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
শেহবাজ শরিফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলাপ-আলোচনা এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো কার্যক্রমগুলো পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। ড. ইউনূসও দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগের ওপর গুরুত্বারোপ করেন। সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসাবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ড. ইউনূস নিয়মিত সার্ক সম্মেলন আয়োজন এবং দ্রুততম সময়ে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
