দুর্গাপুরে মাছ চুরি করতে গিয়ে ধরা, ১০ জনকে পুলিশে সোপর্দ
রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে মাছ চুরির সময় ১০ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য বলে জানা গেছে।
এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে আরও আটজন পালিয়ে যান। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার বশকইল গ্রামের শুকুর, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের সম্পদ চন্দ্র দাস, অর্জুন, বগুড়া শিবগঞ্জের বিলহামলা গ্রামের খাইরুল ইসলাম, শাহাদাত, বুড়িগঞ্জ গ্রামের সুমন ও সুপদ।
ধরমপুর গ্রামের বাসিন্দা ও মৎস্যচাষি মো. রাজীব বলেন, ‘এক সপ্তাহ আগেও আমার পুকুর থেকে প্রায় ৭ লাখ টাকার মাছ চুরি হয়েছে। তারা আমাকে একেবারে নিঃস্ব করে ফেলছে। প্রায়ই বিভিন্ন এলাকায় মাছ চুরির সংবাদ পাই। বিভিন্ন জেলা থেকে আসা চোর সিন্ডিকেট এই অঞ্চলে মাছ চুরি করে আসছিল।’
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই চোর সিন্ডিকেটের ১৮ জন সদস্য বিলে নামে। এমন সময় এলাকাবাসীর হাতে ১০ জন আটক হলেও অন্য আরও ৮ জন পালিয়ে যান।
দুর্গাপুর থানার এসআই মাহফুজ আলম জানান, গভীর রাতে বিভিন্ন জেলা থেকে আসা চোর চক্রটির সদস্যরা ধরমপুর গ্রামের বিলে কয়েকটি পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিকে থেকে তাঁদের ঘিরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁরা আন্তজেলা মাছ চোর চক্রের সদস্য বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
