ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ২১ ১৪৩৩

  • || ২১ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩৪৩

পুঠিয়ায় মসজিদের দোকান ঘর দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪  

রাজশাহীর পুঠিয়ায় মসজিদের দোকান ঘর দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, পুঠিয়ার রাজবাড়ী বাজারে বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপ ও শাব্বির গ্রুপ মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ফারুক গ্রুপে আহত হয় ৪ জন। তারা হলেন, পাঁচআনী বাজারের আব্দুল মতিনের ছেলে বিএনপি নেতা ফারুক (৪০), এনামুল (৪৫),  পুঠিয়ার এমদাদুলের ছেলে রুবেল (৩২), মতিনের ছেলে ভুট্টো (৩৫)।

অপর দিকে, শাব্বির গ্রুপেও ৪ জন আহত হয়েছেন। এরা হলেন, কৃষ্ণপুরের গফুরের ছেলে মোঃ চান্দু (৪৫), পুঠিয়া মেডিকেল পাড়ার সাইদুরের ছেলে শাকিব (২২), সামছুর ছলে বাবু ও গন্ডগোহালীর দেলোয়ারের ছেলে দিপ (৩২)।

আহতদের মধ্যে সাকিব ছুরিকাঘাতে জখম হন।  প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। থানায় অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর