ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • রোববার   ১৬ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ৩১ ১৪৩৩

  • || ০২ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২২৮

প্রধান সড়ক পরিষ্কার করলো নোবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নোয়াখালী শহরের সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার ও সড়কের দুধারে গাছপালা পরিচর্যা করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে নোয়াখালী শহরের প্রধান সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র ও রাস্তার দুধারে লাগানো গাছগুলো পরিস্কার করলেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। গাছের খুঁটি ও বেড়া দিচ্ছেন।

শিক্ষার্থীরা জানায়, ব্যক্তিগত উদ্যোগ তারা এই কাজে নেমেছেন। আন্দোলনের কারণে রাস্তায় ইটের টুকরা পরে থাকায় জনগণ চলাচল করতে সমস্যা হচ্ছে। তাই জনগণের সুবিধার জন্য তারা সড়ক পরিষ্কার করছেন।

নোবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নারগিস বলেন, নিজ উদ্যোগে আমরা এই সড়ক পরিষ্কার করছি। যেহেতু দেশ আমাদের, তাই এই সংস্কার আমরাই করবো। সাধারণ শিক্ষার্থীর ওপর কেউ দোষারোপ করুক সেটা আমরা চাই না। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।

আমার রাজশাহী
আমার রাজশাহী
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর