ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ২৪ জুন ২০২৬ ||

  • আষাঢ় ১০ ১৪৩৩

  • || ০৮ মুহররম ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৩৬

বাগমারার আইনশৃংখলা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

রাজশাহীর বাগমারায় আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (৬ আগষ্ঠ) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিতে ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাব্বির আহম্মেদ।

তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগীতা কামনা করেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন প্রতিরোধে এগিয়ে আসবেন বলে তিনি জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক ও গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মনিরুজ্জান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, জামায়াতে ইসলামী বাগমারা শাখার আমীর হারুনুর রশিদ, সেক্রেটারী ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু, বিএনপি নেতা শুভডাঙ্গ ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, আকতারুজ্জামান বল্টু, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সেক্রেটারী রাশেদুল হক ফিরোজ প্রমূখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিক।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর