বাগমারায় প্রাণভয়ে আত্মগোপনে থাকা যুবলীগ নেতার মৃত্যু
সরকার পতনের পর গত ৬ আগস্ট নিজের পোড়া বাড়ি-গাড়ি, ধ্বংসস্তূপের ১৪টি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন রাজশাহীর বাগমারা উপজেলার যুবলীগ নেতা বাবুল হোসেন। ওই সময় থেকে প্রাণভয়ে আত্মগোপনে ছিলেন তিনি। এর ছয় দিন পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ আগষ্ট) তার মৃত্যু হয়।
বাগমারা উপজেলার বীরকয়া গ্রামের বাসিন্দা বাবুল হোসেন রাজশাহী জেলা যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। শনিবার (১৭ আগষ্ট) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। স্থানীয় একটি পক্ষ তখন বাবুল হোসেনের বাড়িতে হামলা করে। দুর্বৃত্তরা বাড়ি ভাঙচুর করে মালামাল লুটপাট করে। পরে বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাড়িতে থাকা বাবুল হোসেনের একটি প্রাইভেট কার, চারটি মোটরসাইকেলসহ সবকিছু পুড়ে যায়।
পরদিন বাবুল হোসেন এসব ঘটনার বিবরণ ও পুড়ে যাওয়া বাড়ির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, বীরকয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
বাবুল হোসেনের স্বজনেরা বলেন, এ ঘটনার পর প্রাণভয়ে চাঁপাইনবাবগঞ্জে আত্মগোপনে চলে যান বাবুল। সেখানে থাকা অবস্থায় ১২ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
বাবুলের ছোট ভাই ছোটন হোসেনের দাবি, গ্রামের রাজনীতির কারণে তার ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। তার ভাইয়ের প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগের কর্মী নুরুল ইসলামের নেতৃত্বে এসব করা হয়েছে।
হামলাকারীদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাদের সঙ্গে কয়েকজন বিএনপির সমর্থকও ছিলেন। বাবুলের বাড়িতে হামলা ও মৃত্যুর জন্য তাদের দায়ী করেন ছোটন।
অভিযোগের বিষয়ে বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন বলেন, তার দলের কেউ এমন ঘটনার সঙ্গে জড়িত নন। প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তবে নুরুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন বাসুপাড়া ইউনিয়ন দলটির সভাপতি চেয়ারম্যান লুৎফর রহমান। তিনি বলেন, নুরুল ইসলাম দল করেন না। ওই গ্রামে দুটি পক্ষ আছে। তাদের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
