বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব হত্যা মামলায় আসামী লিটনসহ ৩৪২
রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম নিহতের ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৪২ জনের নাম উল্লেখ করে ৩৪২ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সাকিবের পিতা মাইনুল হক।
মামলার এজাহারে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় শাহমুখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। সাবেক মেয়র লিটনের ইন্ধনে আসামীরা তাকে দুই দফা গুলি করে হত্যা করে। নিহত সাকিবের বাড়ি নগরীর রাণীনগর এলাাকায়। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র ছিলেন।
মামলায় উল্লেখ যোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ফারুক হোসেন ডাবলু ও জিএম হিরা বাচ্চু, রাসিকের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব|
অন্য আসামীদের মধ্যে রয়েছেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম, রাবি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু, পঞ্চপটি এলাকার জীবর, শাকিল, পাঁচআনি মাঠ এলাকার রোজেল, বুধপাড়ার রাব্বেল, আলাউদ্দিন আলাল, মাসুদ পারভেজ, লালন শেখ, মির্জাপুর পশ্চিমপাড়ার অনিক মাহমুদ বনি, মোজাপুর এলাকার দিনার, কাজলা এলাকার যুবলীগ নেতা খায়রুল বাশার সুগার, হরিয়ানের নলখোলা এলাকার জেবর আলী, ইয়াসিন আলী, পবার পারিলা এলাকার আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, খড়খড়ি বালানগরের জুয়েল, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ছেলে হৃদয়, শেখের চকের ফরহাদ হোসেন, রাজ, গুজানগরের মোস্তফা, উপশহরের লস্কর বাবু, নওদাপাড়ার রনি, রাজা ও বোসপাড়ার শক্তি।
বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মামলায় প্রধান আসামী করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। আর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ছাত্র-জনতার মিছিলে হামলার ইন্ধনদাতা হিসেবে ৪২ নং আসামী করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
