ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||

  • ফাল্গুন ২৭ ১৪৩২

  • || ২৩ রমজান ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩৬২

ভারতে পাচারকালে বাঘায় ২ মণ ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

রাজশাহীর বাঘায় পদ্মা নদীর সমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২ মণ ইলিশ ও ইঞ্জিনচালিত একটি ভ্যান জব্দ করেছে আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল।  সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরপুর সীমান্ত এলাকার নদীর পাড় থেকে এসব জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রাজশাহী ব্যাটালিয়ান (১ বিজিবি) এর আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর বর হাওলাদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের আগেই পাচারকারীরা পালিয়ে যায়।

আলাইপুর বিওপির কম্পানী কমান্ডার সুবেদার আব্দুল রব হাওলাদার জানান, জব্দ করা মাছগুলো জেলা কাষ্টমস অফিসের মাধ্যমে খোলা ডাকে (নিলামে) বিক্রি করা হয়েছে। ভ্যানগাড়িটি ক্যাম্পে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, জব্দকৃত মাছগুলো কাষ্টমস অফিসের মাধ্যমে ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
রাজশাহী বিভাগের পাঠকপ্রিয় খবর