ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||

  • ফাল্গুন ৬ ১৪৩২

  • || ০২ রমজান ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৭২

রাজশাহী জেলা পুলিশের মাঝে আম বিতরণ করলেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৫ জুন ২০২৫  

রাজশাহী জেলা পুলিশের অফিসার ও ফোর্সের মধ্যে মৌসুমি ফল আম বিতরণ করেছেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। সোমবার (২৩ জুন) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই আম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের মাঝে আম বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খুদা শুভ, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মির্জা ছালাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মো. খালেদ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু।

এ ছাড়াও পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমরা পরিবার হিসেবে একে অপরের পাশে থাকতে চাই। এই ছোট্ট আয়োজন আমাদের আন্তরিকতার প্রতিফলন।” তিনি সকল সদস্যদের মনোবল আরও দৃঢ় রাখতে এবং পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করেন।

আমার রাজশাহী
আমার রাজশাহী