ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬ ||

  • শ্রাবণ ৭ ১৪৩৩

  • || ০৭ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১২৪

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ৫ জুন ২০২৫  

পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপন উপলক্ষে রাজশাহীতে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সজ্জিত করার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পিআইডির রাজশাহীর দপ্তর থেকে পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসাসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় ও তাদের সময় অনুযায়ী ঈদ জামাত আয়োজন করবে।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, এতিমখানা, শিশুকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার। কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর