রাজশাহীতে এক দিনে ১৫ নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত, অধিকাংশ
রাজশাহীতে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসক। তারা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবে করা পরীক্ষায় এই ফল পাওয়া যায়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ৬০ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কয়েক দিন ধরেই করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া যাচ্ছে। সোমবার ১৫ জনের পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। খুবই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে তাঁরা আসছেন। এটা বোঝা যাবে না যে করোনা। তবে তাঁদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ভালো হতে একটু সময় লাগছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সম্ভবত সাতজন চিকিৎসক। মাইক্রোবায়োলজির শিক্ষকেরাই এই পরীক্ষা করছেন।
অধ্যক্ষ আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি হতে না হওয়ায় করোনার বিষয়টি খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। তবে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক মানুষ, ডায়াবেটিসসহ জটিল সমস্যায় ভোগা মানুষদের ব্যাপারে এটা জটিলতা তৈরি করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক হওয়া দরকার।
বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান রাখা হচ্ছে না উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, অন্তত ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে এসে নমুনা দিতে হবে। এ জন্য মাস্ক পরে আসতে হবে। এতে সরকারি ফি ১০০ টাকা। দুপুরের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দিন ধরে একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। অনেকে এমন হতে পারে যে পরীক্ষায় পজিটিভ এসেছে, কিন্তু শরীরের অবস্থা ভালো, তাই মনে করেছেন যে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। যে একজন ভর্তি আছেন, তাঁর চিকিৎসা যথাযথ প্রক্রিয়ায় চলছে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





