ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ২৪ জুন ২০২৬ ||

  • আষাঢ় ১০ ১৪৩৩

  • || ০৮ মুহররম ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩৬৯

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ২ শিশু আহত

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো একই এলাকার আলমগীরের ছেলে আবদুল্লাহ (৭) ও মো. শাহিনের মেয়ে সাবা (৮)।

তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সম্ভবত ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। হাসপাতালের শিশু সার্জারি বিভাগে আহত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের পায়ে জখম হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আবদুল্লাহ ও সাবা প্রতিদিনের মতো বাড়ির সামনে খেলছিল।

সেখানে ময়লার স্তূপের মধ্যে একটি কার্টন ছিল। সেই কার্টনে ধানের তুষের ভেতর ককটেল ছিল। বল ভেবে সেই ককটেল নিয়ে খেলার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শিশু আহত হয়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিস্ফোরণের পর সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে ঘিরে রাখেন। সেখানে কালো স্কচটেপ প্যাঁচানো আরও কয়েকটি ককটেল পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হওয়ার খবর তাঁরা শুনেছেন। সেখানে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা আছেন।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর