ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬ ||

  • শ্রাবণ ২৬ ১৪৩৩

  • || ২৬ সফর ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৩৬৬

রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪  

রাজশাহীতে আন্দোলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত সাকিব আনজুম সবুজ (২৫)। তিনি গেল ৫ আগস্ট সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন নিহত সবুজের বাবা মাইনুল হক। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সহযোগী সংগঠনের ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির।

ওসি মাসুদ পারভেজ জানান, কলেজছাত্র সবুজ নিহতের ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আলুপট্রি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া খেয়ে পালাচ্ছিলেন বরেন্দ্র বিশ্ব বিদ্যালয়য়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ। তিনি শাহ মখদুম কলেজ সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর