রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, দেশের জনগণের সঙ্গে তিনিও যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি দেশকে শুধু স্বাধীন করেননি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শুক্রবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহ মখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে এখনো গণতন্ত্র অনুপস্থিত। এজন্য বিএনপি দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। বিএনপির আন্দোলনের ফসল হচ্ছে স্বৈরাচার পতন। কিন্তু দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও নব্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। তারা দেশে নির্বাচন চায় না। তারা সরকারকে বিভ্রান্ত করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। তারা নির্বাচন চায়, তারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এজন্য কোনো কালক্ষেপণ নয়, আগামী ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
মিনু বলেন, এই নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বেই বাংলাদেশকে শহীদ জিয়ার মতো আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তিনি বেলা ১১টা থেকে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান শুরু করেন। তিনি প্রথমে মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর অলকার মোড়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর পর্যায়ক্রমে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে শাহ মখদুম দরগা শরীফের সামনে, সপুরা ম্যাচ ফ্যাক্টরির সামনে, কাশিয়াডাঙ্গা থানা, জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং বাদ জুমা রাজপাড়া থানা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সদস্য সচিব আলী হোসেন।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
