ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ২৪ ১৪৩৩

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৭৬

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৪ জুন ২০২৫  

রাজশাহীতে ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যার ঘটনার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাঁর নাম বাদশা মিয়া (৩৭)। নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা তিনি।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত বছরের ২৭ জুলাই চন্দ্রিমা থানা এলাকায় টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত বিরোধের জেরে মো. সাব্বির (২২) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলার পলাতক আসামি বাদশা মিয়া।

পুলিশের দাবি, গ্রেপ্তার বাদশা মিয়া এ হত্যাকাণ্ডে অন্যতম সহযোগী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বাদশা মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর