রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
রাজশাহীতে সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
সভায় সেনাবাহিনী, র্যাব-৫, পুলিশ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই কর্মকর্তাবৃন্দ, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন শাখার উচ্চপদস্থ কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি এবং রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাসিক পর্যালোচনা প্রতিবেদনের পাশাপাশি সাম্প্রতিক নানা ঘটনায় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
বিশেষ করে ঈদুল আজহার আগে থেকে এখন পর্যন্ত জেলা জুড়ে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
এই সময় গত ১০ মাসেও রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে না আসা, অপরাধের হার বৃদ্ধি, মাদক ব্যবসায়ীরা আরও সক্রিয় হয়ে উঠেছে এবং কিছু থানা পুলিশ সাধারণ মানুষের অভিযোগ আমলে না নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “বোয়ালিয়া মডেল থানার ওসি মোসতাক হোসেন খুনের আসামিদের গ্রেফতারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না। রাজপাড়া থানা এলাকায় মাদক ছড়িয়ে পড়লেও স্থানীয়দের অভিযোগে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, উল্টো মাদক কারবারিরা এলাকাবাসীকে হুমকি দিচ্ছে।”
তিনি আরও জানান, গোদাগাড়ী থানার ওসির সঙ্গে যোগাযোগ করাও কঠিন, তথ্য দেওয়ার পরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। এ অবস্থায় তিনি পুলিশ প্রশাসনকে “নৈতিকতা ও পেশাদারিত্বে ফিরে আসার আহ্বান” জানান তিনি ।
কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু সভায় বলেন, “সম্প্রতি দুর্গাপুর উপজেলায় ১৪ বছরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। কিন্তু মামলা নিতে পুলিশ গড়িমসি করে। একদিন পর মামলা নেয়, অথচ এখন ওই ভিকটিমই হুমকির মুখে পড়েছে। যেন সে অপরাধ করে ফেলেছে।”
সভায় সদস্যরা মাদকের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে গভীর উদ্বেগ জানান। তারা বলেন, মাদক এখন শুধু শহরে নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে। কিশোর-তরুণরা সহজেই মাদকসেবনে অভ্যস্ত হয়ে পড়ছে। এ পরিস্থিতি রোধে সমন্বিত অভিযানের তাগিদ দেন অনেকে।
সভায় উপস্থিত রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি। অপরাধ নিয়ন্ত্রণে সকল নাগরিকের সহযোগিতা দরকার। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।”
সভা শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “মাদক সমস্যাটি শুধু রাজশাহীর নয়, এটি জাতীয় সমস্যা। মাদক নিয়ে সারা বাংলাদেশ ওরিড। আসলে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম কেন আগাচ্ছে না ? একে অপরকে দোষারোপ করলে কাজের গতি হারাবে। আর শুধু আটক করলেই হবে না, মামলাগুলোর অগ্রগতি কি, ফলোআপ করতে হবে। এখন ছিনতাইয়ের কথা আসছে। পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক আছে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।”
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির এই মাসিক সভায় উপস্থিত বক্তাদের বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বিশেষত পুলিশবাহিনীকে আরও দায়িত্বশীল ও জনমুখী হওয়ার আহবান জানানো হয়।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল





