রাজশাহীর খুচরা বাজারে মসলার দাম বাড়তি
রাজশাহীর খুচরা বাজারে মসলার দাম বাড়তি। আমার রাজশাহী
গতকাল শনিবার (৩১ মে) সকালে রাজশাহীর সাহেববাজার, মাস্টারপাড়া ও হড়গ্রামসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, আমদানি অব্যাহত থাকলেও আগের উচ্চ দামে কেনা পণ্য তারা বিক্রি করছেন। ফলে খুচরা বাজারে দাম বাড়তির দিকে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, ঈদের আগেই কৃত্রিমসংকট সৃষ্টি করে ইচ্ছা মতো দাম বাড়ানো হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগেও এলাচের কেজি ছিল ৪৬০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪৮০০ টাকা। প্রতি ১০০ গ্রামে বেড়েছে ২০ টাকা। জিরার দাম ৫৫০ থেকে ৬০০ এবং ৬৫০ থেকে ৭০০ টাকা হয়েছে। ধনিয়ার দাম অবশ্য স্থিতিশীল রয়েছে- পাইকারি বাজারে দাম ১৪২ ও খুচরায় ১৯০ টাকা কেজি।
আদা ও রসুনের দামও ঊর্ধ্বমুখী। মানভেদে এখন আদা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ১০০ টাকা কেজি। রসুন ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেখানে এক মাস আগেও এর দাম ছিল ৭০ টাকা। তবে তেজপাতা, দারুচিনি, কিশমিশ, বাদামজাতীয় পণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল, কিছু কিছু ক্ষেত্রে সামান্য কমেছে।
রাজশাহীর সাহেববাজারের পাইকারি ব্যবসায়ী আবু হানিফ বলেন, ‘আমরা বড় অর্ডারে পণ্য কিনি, তাই পাইকারি দামে তেমন পরিবর্তন নেই। কিন্তু পরিবহন, ভাঙানো ও সংরক্ষণের খরচ যোগ হওয়ায় খুচরায় দাম কিছুটা বাড়ে।’
মাস্টারপাড়ার আরেক পাইকারি ব্যবসায়ী সনি হোসেন বলেন, ‘ঈদের আগে চাহিদা বাড়ে ঠিকই, তবে আমদানিও স্বাভাবিক। খুচরা পর্যায়ে অনেকেই বেশি মুনাফা রাখতে গিয়ে দাম বাড়িয়ে দেন।’
খুচরা বিক্রেতারা বলছেন, আগের বেশি দামে কেনা পণ্য এখনো বিক্রি করতে হচ্ছে। সাহেববাজারের খুচরা বিক্রেতা সোহেল মিয়া বলেন, ‘গত মাসে যে দামে পণ্য এনেছি, এখনো তা বিক্রি করছি। অল্প করে বিক্রি করতে হয়, তাই দাম কিছুটা বেশি পড়ে।’
ঈদের বাজার করতে এসে অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেন। সাহেববাজারে আসা গৃহিণী তানিয়া খাতুন বলেন, ‘ঈদ এলেই সবকিছুর দাম বাড়ে, কিন্তু আয় তো বাড়ে না। বাজারে গেলে মনে হয় শুধু ঠকতেই এসেছি।’ একই বাজারে আসা আমজাদ হোসেন বলেন, ‘গত এক বছরে মসলার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এখন ৩০-৫০ টাকা কমলেও তেমন স্বস্তি নেই।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটর করছি। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিমসংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘মসলার বাজার আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব রয়েছে। তবে গত কয়েক মাসে বৈশ্বিক বাজারে দাম স্থিতিশীল থাকায় দেশে তেমন প্রভাব পড়েনি।’
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
