রাবিতে দুটি হলে মিললো বিপুল পরিমাণ অস্ত্র-মদের বোতল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের ব্লক তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন শিক্ষার্থীরা।
সরোজমিনে দেখা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু করলে পলিটিক্যাল ব্লকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
পরে মতিহার হলে অভিযান চালালে অস্ত্র ছাড়াও ছাত্রলীগ নেতাদের রুম থেকে নারীদের পোশাক পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা। হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব অস্ত্র হস্তান্তর করে।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, আমরা হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত দুটি হলে অভিযান শেষে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব অস্ত্র ও মদের বোতল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অভিযান চালানো হবে। শিক্ষাঙ্গনকে অস্ত্রমুক্ত করাই আমাদের লক্ষ্য। আমাদের এ অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সমন্বয়করা আশংকা করছিল হলগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অভিযান পরিচালনা করতে চায় বলে আমাদের জানায়। আমি এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। আমিও চাই আমার হল অস্ত্রমুক্ত হোক এবং হলে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে আমরা দুটি হলে অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
