সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা চলমান
সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যাদুর্গত এলাকায় সব ধরনের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।
জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যাদুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিক্যাল টিমের মাধ্যমে শুক্রবার ৫ হাজার ১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৫০ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১ হাজার ৯৫৩ প্যাকেট খাদ্যসামগ্রী ও ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত (৩০ আগস্ট) সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২ হাজার ৮১৬ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, প্রায় ২ লাখ ৩৬ হাজার ২৩৮ প্যাকেট খাদ্যসামগ্রী ও প্রায় ২০ হাজার ৪১০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ ও ২৩ হাজার ৫৭০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।
আমার রাজশাহী
- চাঁদাবাজদের কাছে অসহায় রাজশাহীর ফুটপাত থেকে দোকান মালিক
- রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন
- সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণার পর দু:খপ্রকাশ
- ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতন এর শিকার খালেদা জিয়া
- রিকশার নগরী রাজশাহী ঢেকে যাচ্ছে উড়াল সড়কে
- ১০ হাজারে বিক্রি ১ লাখ জালটাকা রাজশাহী
- লাইব্রেরিতে এসি, ক্যাম্পাসে স্টারলিংক সংযোগের প্রতিশ্রুতি রাজশাহী
- অটোমেশনেও রাজশাহী ওয়াসায় কোটি কোটি টাকার লোকসান
- রাজশাহীতে বিপিএল আয়োজন করতে কী কী উদ্যোগ নিচ্ছে বিসিবি
- রাজশাহীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু
- চাঁদাবাজির অভিযোগ: কাঠগড়ায় বিএনপি নেতারা
- নেতৃত্বহীন রাজশাহী মহানগর বিএনপি, সম্মেলনের দুই মাসেও হয়নি নতুন
- রাজশাহীতে এনসিপি নেতার মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ীর উপস্থিতি
- রাজশাহীতে আ.লীগ নেতার হিমাগারে নারী নির্যাতন, গ্রেফতার ৩
- রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা
- দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
- রাজশাহীতে কৃষক দলের নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে
- রাজশাহী খাদ্য অফিস: ‘আশীর্বাদপুষ্ট’ কর্মকর্তা বহাল
- রাকসু নির্বাচন: নারী ভোটার ১১ হাজার প্রার্থী মাত্র ২৫ জন
- হল সংসদে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে শিক্ষার্থী নিহত
- রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়লো দুই দিন
- রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ঢাকায় প্রকৌশলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ রাজশাহীতে
- তেলের জন্য সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন সাবেক মেয়র
- রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতার গুলির দৃশ্য দাবিতে প্রচ
- রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল
- যুবদল নেতাকে মালা পরিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল
