ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বুধবার   ২৪ জুন ২০২৬ ||

  • আষাঢ় ১০ ১৪৩৩

  • || ০৮ মুহররম ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
২৭৬

সিদ্ধান্ত পেলে চালু হবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪  

দুই স্টেশন ছাড়া ১৪ স্টেশনে মেট্রোরেল চালু করা সম্ভব। যেকোন সময় সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করা হবে।

শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কবে থেকে এই মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছেন, মেট্রোরেলর সকল ব্যবস্থাই সচল রয়েছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এর সকল ব্যবস্থা ঠিক আছে কি না, তা দেখার জন্য পরীক্ষা মূলক চালানোর আন্তর্জাতিক রীতি রয়েছে। সেক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতি পেলে পরীক্ষা মূলক চলাচল শুরু হবে। তবে পরীক্ষা মূলক চলাচল এক দিন না আরও বেশি করা হবে, তা নির্ভর করছে ডিএমটিসিএলের কারিগরি দলের ওপর।

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্স ও ফুটওভারব্রিজে অগ্নি-সংযোগের ঘটনা ঘটে। অগ্নি-সংযোগের পর ওই দিন বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরদিন ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটে।

গত ২২ জুলাই মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

আমার রাজশাহী
আমার রাজশাহী
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর