ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||

  • ভাদ্র ২৪ ১৪৩৩

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১৭৩

হোটেলে প্রেমিকের সঙ্গে, পুলিশ দেখে ছাদ থেকে লাফ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশিত: ১৯ জুন ২০২৫  

ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপত জেলার ছপরেলিতে এলাকার। ওই গৃহবধূ বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এক হোটেলে ওঠেন। তা দেখে ফেলেন স্বামী। পিছু নেন নারীর। সঙ্গে ডাকেন পুলিশকেও। হোটেলে ওঠার পর গৃহবধূ বুঝতে পারেন স্বামী পিছু নিয়েছেন। সঙ্গে পুলিশকে দেখে হাজতবাসের ভয়ে প্রায় ১২ ফুট উপর থেকে ঝাঁপ দেন! স্থানীয় এক বাসিন্দা এই কাণ্ড দেখে তা ভিডিও করে। পরে সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হযে যায়।

জানা যাচ্ছে, ওই দম্পতির পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। তা নিয়ে পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছিল। কয়েকবার দম্পতি এসপি অফিসেও গিয়েছিলেন। তবে সমস্যার কোনও সমাধান হয়নি। ওই নারীর স্বামী পুলিশে অভিযোগ জানিয়েছে, স্ত্রী তাকে খুনের হুমকিও দিয়েছে। তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। এদিকে নারীর প্রেমিককে আটক করেছে পুলিশ। 

পুলিশ এই ঘটনার তদন্ত করছে। প্রশ্ন উঠছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। পরিচয়পত্র যাচাই না করেই হোটেল কেন তাদের রুম দিলো, এই নিয়ে পুলিশের প্রশ্নের মুখে হোটেল কর্মীরা।

আমার রাজশাহী
আমার রাজশাহী
আন্তর্জাতিক বিভাগের পাঠকপ্রিয় খবর